শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে যুবলীগের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি: ২৯ মার্চ ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জনসভা সফল করার লক্ষ্যে জেলা যুবলীগের আয়োজনে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হল) প্রাঙ্গনে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক হারুনুর রশীদ, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দূল ছাত্তার মাসুদ, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, এমরান হোসেন খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দেবাশীষ দত্ত সমীর।

জনসভা সফল করার লক্ষ্যে প্রচার-প্রচারনা ও গণজমায়েত করার জন্য কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ উত্তরাঞ্চলের সকল যুবলীগ নেতাকর্মীদের উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার আহবান জানান।

উল্লেখ্য যে, আগামী ২৯ মার্চ ঠাকুরগাঁওয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন জিলা স্কুল বড় মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। সমাবেশ সফল করতে জেলা যুবলীগের পক্ষ থেকে ইতিমধ্যে জেলা, পৌর, থানা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দকে নিয়ে সভা, সমাবেশ, গণসংযোগ করতে দেখা যায়। এছাড়াও প্রতিদিন যুবলীগের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com