বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে ‘গণহত্যার’ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ট্রাইব্যুনালে হাজির হয়ে সাবেক আইজিপির দেওয়া এই জবানবন্দি জুলাই-আগস্ট `গণহত্যা’ মামলায় প্রথমবারের মতো এটিই কোনো সরকারি কর্মকর্তার জবানবন্দি।

এর আগে সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ১৭ সাবেক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তবে তার আগেই গত ৩ সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উত্তরা থেকে গ্রেপ্তার হন। এরপর কয়েকটি থানার ১৭ মামলায় তাকে কয়েক দফায় ৬৬ দিনের রিমান্ডে নেওয়া হয়।

এদিকে গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে সারা দেশে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অর্ধশতাধিক অভিযোগ জমা পড়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে এসব অভিযোগ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মী, সাহিত্যিক ও গণমাধ্যমকর্মীদের অনেককে সেসব মামলার আসামি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com