মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

গ্রেপ্তার লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (অব.)। ছবি: সংগৃহীত

একুশের কণ্ঠ প্রতিবেদন:: সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাতে পল্লবী ডিওএইচএস এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা।

সোমবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাথে জড়িত থাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, পলাতক হাসিনার দেশে ফিরে আসার কথিত ঘোষণাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে দেশকে অস্থিতিশীল করা এবং রাষ্ট্রবিরোধী বেশ কয়েকটি ষড়যন্ত্রের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক লে: কর্নেল দেবাশিস আত্মগোপনে থাকা অবস্থাতেই ভারতীয় কিছু সংস্থার হয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির কাজ করছিলেন। তার সাথে সমন্বয় করে কাজী গুলশান আরা পলাতক ৩ অবসরপ্রাপ্ত জেনারেলের সাথে বিদেশের মাটিতে বৈঠক ও কর্মপন্থা ঠিক করেছিলেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com