রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তিশা

তানজিন তিশা। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক:: সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

স্ট্যাটাসে তিশা বলেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সঙ্গে, ইনশাআল্লাহ।’

জানা গেছে, শনিবার একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে মানিকগঞ্জে যাচ্ছিলেন তিশা। সেখানে যাওয়ার পথে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি। এরপর ওই অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা বাতিল করে ঢাকায় ফিরে আসেন তিনি।

তবে কী ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন সে বিষয়ে স্পষ্ট করেননি তিশা। তিশার এই পোস্টের পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে তিনি পৃথক আরেকটি স্ট্যাটাসে ভক্তদের উদ্দেশে বলেন, ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি’।

ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করছেন। বিভিন্ন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com