রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

জামালপুরে আলাই বিলে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে রাতুল শেখ (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা আলাই বিলে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাতুল শেখ উপজেলার পচাবহলা ঘোনাপাড়া এলাকার বাসিন্দা আলাল শেখের পুত্র।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে আলাই বিলে গোসল করতে নামে রাতুল শেখ। গোসল শেষে অন্য বন্ধুরা পানি থেকে উঠে এলেও রাতুলকে তারা দেখতে না পেয়ে পরে দ্রুত পরিবারকে খবর দিলে পানিতে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।

ইসলামপুর ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ইসলামপুরে ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। বিষয়টি জেলা সদরে জানানো হয়েছে। দ্রুত উদ্ধার কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com