রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

নবাবগঞ্জে ‘ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ ক্লাব’-এর শুভ উদ্বোধন

ভ্রাম্যমাণ প্রতিনিধি(শুভাশিস গোস্বামী):: ঢাকার নবাবগঞ্জে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ভাষা শিক্ষার নতুন প্রতিষ্ঠান ‘ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ ক্লাব’।

আজ রোববার (১১ অক্টোবর) নবাবগঞ্জ জেলা পরিষদ মার্কেটে ফিতা ও কেক কেটে এবং লোগো উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বাবু মানবেন্দ্র দত্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শাহ আলম এবং শিক্ষা পরামর্শক (এডুকেশন কনসালটেন্ট) সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে দোহার-নবাবগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ বাবু মানবেন্দ্র দত্ত প্রতিষ্ঠানের নতুন এই যাত্রার সর্বাঙ্গীন সাফল্য ও শুভকামনা জানান।

কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শাহ আলম তাঁর বক্তব্যে বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই নতুন ট্রেনিং ইনস্টিটিউটটি তাদের মানসম্মত কাজ ও নতুন উদ্যামে শিক্ষা বিস্তারে কাজ করে খুব দ্রুতই সবার মন জয় করবে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইছামতী নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের সভাপতি মোঃ নাইমসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‘ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ ক্লাব’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ মাহবুব (রনি)-র সভাপতিত্বে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। উপস্থিত অতিথিরা লোগো হাতে ছবি তোলেন এবং কেক কেটে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com