সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

ভালুকায় সাঁতার কাটতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় মাছের ফিসারিতে সাঁতার কাটতে গিয়ে উদয় (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কড়ইতলী এলাকায় স্থানীয় সাদেকের মাছের ফিসারিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে উদয় ওই ফিসারিতে বন্ধুদের সাথে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে তার পরিবার ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে তাকে সাড়ে ৫টার দিকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

নিহত উদয় ওই এলাকার নাসির মডেল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং স্থানীয় শফিকুল ইসলামের একমাত্র ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন হবিরবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার খলিলুর রহমান মাসুদ।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com