বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

টি২০ বিশ্বকাপে ডোমিঙ্গো-মাহমুদুল্লাহর কাঁধে সব ব্যর্থতার দায়ভার!

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ব্যাপক পরিবর্তনের হাওয়া লাগবে, তা তো আগেই জানা ছিল। সেই হাওয়া লাগতে যাচ্ছে। তবে বিশ্বকাপ ব্যর্থতার আসল যে বোঝা, দায়ভার সেটা বোধহয় প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধেই যাচ্ছে।

যে করেই হোক, ডোমিঙ্গোর পরিবর্তে একজন প্রধান কোচ নিয়োগ দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর রিয়াদের পরিবর্তে একজন অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে সিরিজে অবশ্য এর কিছুই হচ্ছে না। কারণ, এত দ্রুত ডোমিঙ্গোর বদলি পাওয়া কঠিন। আর সাকিব আল হাসান যেহেতু ইনজুরিতে পড়ে আছেন, পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ খেলতে পারবেন না, তাই রিয়াদও আপাতত টিকে যাচ্ছেন। তবে এ দুই জায়গায় যে পরিবর্তন আসছে, তা নিশ্চিতই বলে দেওয়া যায়।

সাবেক কোচ চন্দ্রিকা হাতুরাসিংহের সঙ্গে আলোচনা চলছে।

ক্রিকেটারদের জন্য একজন কড়া কোচ লাগবে। তাহলে নৈপুন্য বের করে আনতে পারবে। ডোমিঙ্গোর জায়গায় তাই বাংলাদেশ দলের সাবেক কোচ চন্দ্রিকা হাতুরাসিংহের সঙ্গে আলোচনা চলছে। শুধু এই দুই জায়গায় নয়, পরিবর্তন আসবে আরও অনেক জায়গায়। জাতীয় দল ঘিরে ব্যাপক পরিবর্তনের জল্পনা চলছে।

কোচ, অধিনায়কের পর ব্যাটিং কোচকেও বাদ দেওয়ার কথা ভাবা হচ্ছে। বাংলাদেশ দলের সাবেক কোচ জেমি সিডন্সের সঙ্গে এ নিয়ে চলছে আলোচনা। বোলিং কোচ ওটিস গিবসনকেও সরিয়ে দেওয়া হতে পারে।
সাবেক কোচ জেমি সিডন্সের চলছে আলোচনা : বোলিং কোচ ওটিস গিবসনকেও সরিয়ে দেওয়া হতে পারে

কয়েকজন ক্রিকেটারকেও দল থেকে ছিটকে ফেলার কথা শোনা যাচ্ছে। এরমধ্যে সৌম্য সরকার অন্যতম। লিটন কুমার দাসও আছেন সেই তালিকায়।

পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী রাব্বি, ইরফান শুক্কুরদের মতো তরুণ ক্রিকেটারদের দলে যুক্ত করা হবে। যেন ২০২২ সালের টি-টোয়েটিন বিশ্বকাপে এ ক্রিকেটাররা দলের সঙ্গে পুরোপুরি মিশে যান।
পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী রাব্বি, ইরফান শুক্কুরদের মতো তরুণ ক্রিকেটারদের দলে যুক্ত করা হবে

ব্যাপক পরিবর্তনের আরও ছোয়া আছে। সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনকে জাতীয় দলের ‘টিম ডিরেক্টর’ করা হচ্ছে। যেহেতু এখনই কোচদের বিদায় করে দেওয়া যাচ্ছেনা। নতুন কোচ পেলেই বিদায় বলা হবে। তাই কোচদের কাজ, দলের সমন্বয়, পারফরম্যান্স বের করে আনার জন্য সুজনকে দলের সঙ্গে রাখা হচ্ছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ১২ নবেম্বর প্রস্তুতি ক্যাম্পের দিন থেকেই সুজন দলের সঙ্গে থাকবেন।
খালেদ মাহমুদ সুজনকে জাতীয় দলের ‘টিম ডিরেক্টর’ করা হচ্ছে

মুশফিকুর রহিমকে নিয়েও ভাবনা চলছে। তবে আপাতত সিনিয়র ক্রিকেটার হিসেবে যেহেতু পাকিস্তানের বিপক্ষে মাহমুদুল্লাহ ও মুশফিকই খেলবেন, তাই শেষ সুযোগ মিলছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ে পাওয়ার হিটার ছাড়া কোন কাজ হয় না। তা দেখাই যাচ্ছে। বাংলাদেশ দলে সেইরকম কোন পাওয়ার হিটার দেখা যায়নি। পাওয়ার হিটার খোজার সন্ধানে আছে বিসিবি।

নান্নুর জায়গায় প্রধান নির্বাচক হিসেবে ফারুক আহমেদকে দেখা যেতে পারে

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com