শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

টসে হেরে ব্যাটিংয়ে সাকিবের হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক:: ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। ইতোমধ্যে নিজেদের প্লে’অফের টিকিট নিশ্চিত করা সাকিব আল হাসানের হায়দরাবাদ টসে হেরে আগে ব্যাট করতে নামবে।

ম্যাচটি সাকিবদের জন্য তেমন গুরুত্বপূর্ণ না হলেও, চেন্নাইয়ের জন্য এর গুরুত্ব অনেক। কেননা প্লে’অফের টিকিট পেতে আর মাত্র ১টি জয় দূরে মহেন্দ্র সিং ধোনির দল। এই ম্যাচে জিতলেই চলতি আসরের দ্বিতীয় দল হিসেবে প্লে’অফের টিকিট পাবে চেন্নাই।

নিজেদের একাদশে ১টি করে পরিবর্তন এনেছে দুই দলই। লেগস্পিনার কার্ন শর্মার বদলে ডানহাতি পেসার দ্বীপক চাহারকে একাদশে ফিরিয়েছে চেন্নাই। অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা হায়দরাবাদে ইউসুফ পাঠানের বদলে এসেছেন দ্বীপক হুদা।

হায়দরাবাদ একাদশঃ শিখর ধাওয়ান, অ্যালেক্স হেলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পান্ডে, সাকিব আল হাসান, দ্বীপক হুদা, রশিদ খান, শ্রিভাস্তাব গোস্বামি, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল এবং সন্দ্বীপ শর্মা।

চেন্নাই একাদশঃ শেন ওয়াটসন, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, স্যাম বিলিংস, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, দ্বীপক চাহার, ডেভিড উইলি, হরভজন সিং এবং শার্দুল ঠাকুর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com