বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

জিম্বাবুয়ের লক্ষ্য ৪৭৭ রান

স্পোর্টস ডেস্ক:: জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৮৪ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে ২৯২ রানের লিড পেয়েছিল অতিথিরা।

সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন সাদমান। বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান সেঞ্চুরিতে নিজের ফেরা রাঙিয়েছেন। এর আগে দুটি হাফ সেঞ্চুরি থাকলেও এবার তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের দেখা পেলেন সাদমান। ১৮০ বলে ৮ বাউন্ডারিতে সেঞ্চুরিতে ইনিংসটি সাজান তিনি।

সাদমানের পরপরই নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি তুলে নেন। ২২ গজে আগ্রাসন দেখিয়ে সেঞ্চুরির ল্যান্ডমার্কে পৌঁছান তিনি। ১০৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় সেঞ্চুরি পেয়েছেন তিনি। সাদা পোশাকে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। শ্রীলঙ্কায় ১৬৩ রান করেছিলেন তিনি।

স্কোর: বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ২৮৪/১ (ডিক্লেয়ার)

ব্যাটিং: সাদমান ১১৫, শান্ত ১১৭।

লিড: ৪৭৬ রান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com