বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ ও জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচেই ৮ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে খেলতে নামার আগে অসাধারণ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেটাররা।
দীর্ঘ বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচেই দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিল বাংলাদেশের মেয়েরা। জাহানারা আলম, সালমা খাতুন ও নাহিদা আক্তারের ত্রিমুখী আক্রমণে পঞ্চাশের আগেই থমকে গেল জিম্বাবুয়ে। রান তাড়ায় বাংলাদেশ জয় পেল অনায়াসেই।
জিম্বাবুয়েতে নারী ক্রিকেট দল বিশ্বকাপ বাছাই শুরুর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে এই দুই দল। প্রথম ম্যাচে বাংলাদেশের জয় ৮ উইকেটে অনায়াসে জয় তুলে নিলো।
বুলাওয়েতে হওয়া বুধবার ১০ নভেম্বর ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে ৪৮ রানেই অলআউট করে দেয়। ২৩.২ ওভার ব্যাটিং করতে পারে জিম্বাবুয়ে।
বাংলাদেশ জিতে যায় ১০.৪ ওভারে। প্রেসিয়াস মারাঙ্গে (১৭) শুধু দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। দুই স্পিনার নাহিদা আক্তার, সালমা খাতুন ও পেসার জাহানারা আলম ৩টি করে উইকেট নেন।
এই প্রথম কোনো দলকে ওয়ানডেতে পঞ্চাশের আগে থামাতে পারল বাংলাদেশ। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার ৭৫ ছিল বাংলাদেশের বিপক্ষে আগের সর্বনিম্ন। গত বছরের মার্চে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলল বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে সবশেষ খেলেছে তারা ২০১৯ সালের নভেম্বরে, পাকিস্তান সফরে।
জবাবে ২ উইকেট হারিয়ে ১০.৪ ওভারে ৪৯ রান করে জিতে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। রুমানা আহমেদ অপরাজিত ১৬ রান করেন। ফারজানা হকও অপরাজিত ১১ রান করেন। দুই দলের মধ্যে ১৩ নভেম্বর দ্বিতীয় ও ১৫ নভেম্বর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
৩৯ ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের এটি দশম জয়। সবশেষ ম্যাচেও জয় ছিল পাকিস্তানের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর : জিম্বাবুয়ে : ২৩.২ ওভারে ৪৮ (মারাঙ্গে ১৭, ধুরুরু ৭; জাহানারা ৬-১-১৮-৩, সালমা ৭-৪-৬-৩, রিতু মনি ৪-১-১৩-১, নাহিদা ৫.২-৩-২-৩, ফাহিমা ১-০-৭-০)।
বাংলাদেশ : ১০.৪ ওভারে ৪৯/২ (মুর্শিদা ৭, শারমিন ৮, ফারজানা ১১*, রুমান ১৬*; মারাঙ্গে ৩-০-১১-১, এমবোফানা ৪-০-১৮-১)।