শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

জার্মানিতে যথাযোগ্য মর্যাদায় জাতীর জনকের ৯৯তম জন্মদিন উদযাপন


যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উদযাপন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি। দিবসটি উপলক্ষে জার্মানির মাইঞ্জ শহরের স্থানীয় একটি অডিটোরিয়ামে আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা যুদ্ধে সব শহীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সম্প্রতি নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

জার্মান আওয়ামী লীগের সহ সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্পাদক ইউনুস আলী খানের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সহ-সভাপতি হাকিম টিটু ও সাংস্কৃতিক সম্পাদিকা কনা ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর অরুন ব্যানার্জি। বিশেষ অতিথি ছিলেন জার্মান সিডিও দলের নেতা লুকাস আগস্টিন।

সভায় প্রধান বক্তা ছিলেন জার্মান আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আমিনুর রাহমান খসরু। এছাড়াও ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন জার্মান পার্লামেন্ট মেম্বার উরসুলা ক্রনিস।

আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির প্রধান উপদেষ্টা মাহবুবুল হক, উপদেষ্টা আবু সেলিম, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, জার্মান আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমান, জার্মান-বাংলা প্রেসক্লাবের সভাপতি এবং ফাউন্ডেশনের উপদেষ্টা খান লিটন, নর্দান বেস্টফালেন আওয়ামী লীগের সভাপতি যুবরাজ তালুকদার, জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, নুরুল ইসলাম খানসহ অনেকে।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আসমা খান, ফাউন্ডেশনের সহ-সভাপতি বদরুল ইসলাম, সহ-সভাপতি কাউসার হালদার, সহ-সভাপতি শেখ আব্দুল মতিন প্রমুখ।

আলোচনা সভার পর বঙ্গবন্ধুর জীবনের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com