শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুরসহ আটক ১০

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: রাজশাহী থেকে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান ও রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি সিদ্দিক হোসাইনসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার নগরীর হেতেম খাঁ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

গত বছরের ৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা থেকে জামায়াতের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়।

পরদিন অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও এটিএম মাসুম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্বে আসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com