মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

জামালপুরে নসিমনের চাপায় সাইকেল আরোহী নিহত

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের দেওয়ানগঞ্জে ইঞ্জিনচালিত নসিমনের চাপায় ছাইদুর রহমান সুজন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) জামালপুর-দেওয়ানগঞ্জ সড়ক জামিরাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের বাহেরচর গ্রামের সামছুল হক মিয়ার ছেলে। তিনি খরমা এলাকায় একটি রাইস মিলে কাজ করতেন।

স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে খরমা এলাকায় নিজ কর্মস্থলে যাচ্ছিলেন সুজন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com