বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আটক

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে আটকের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উত্তরাস্থ ১৪নং সেক্টর ১৮নং সড়কের বাসা থেকে তাকে আটক করেছে পুলিশ।

এর আগে গতকাল রাত ১১টা থেকেই বাসা ঘিরে রাখে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

তিনি বলেন, আকন্দ সাহেব শারীরিকভাবে খুবই অসুস্থ। তার ওপেনহার্ট সার্জারি করা হয়েছে। ২৪ অক্টোবর রাত পর্যন্ত ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল এম আর আই করেছেন। আজ হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com