শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

জাবি উপাচার্যের অপসারণের দাবিতে বাসভবন অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক::

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান নিয়ে রাতভর অবরোধ ও বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকালেও তাদের একই জায়গায় অবস্থান করতে দেখা গেছে। চ্যানেল২৪

এর আগে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ‘উপাচার্য অপসারণ মঞ্চ’থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের মূল ফটকে অবস্থান নেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারী ও ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর আহ্বায়ক এবং দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, দুর্নীতিবাজ উপাচার্যকে অবরুদ্ধ করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত উনি অপসারণ না হবেন ততোক্ষণ পর্যন্ত অবরুদ্ধ থাকবেন।

উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়া উপাচার্যপন্থী শিক্ষক ও ইতিহাস বিভাগের অধ্যাপক আতিকুর রহমান আতিকের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আমি কোনও প্রতিক্রিয়া জানাবো না। সাংবাদিকদের একটা বক্তব্যে দিলে তারা উল্টোটা লেখে দেয়।

প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আমরা আন্দোলনকারী মূল ফটক ছাড়ার অনুরোধ করেছি। আমি বলেছি আন্দোলন ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। নিরাপত্তার খাতিরে পুলিশ ও প্রশাসন সতর্ক অবস্থানে আছে বলে তিনি জানান। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বক্তব্যে নেয়ার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে আন্দোলনকারীরা বলেছেন, স্বৈরাচার ও দুর্নীতিবাজ উপাচার্যকে পদত্যাগে বাধ্য না করা পর্যন্ত বাসা ত্যাগ করবো না। এসময় আন্দোলনকারীদের ‘ছি ছি ফারজানা, লজ্জায় বাঁচি না, ‘যেই হাত দুর্নীতি করে সেই হাত ভেঙে দাও’ বলে স্লোগান দিতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com