বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

জাতীয় পুরুষ পেসাপালো

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : এশিয়ান পেসাপালোর বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শিরোপা ধরে রাখতে এ বছর নেপালে অনুষ্ঠেয় এশিয়ান পেসাপালো চ্যাম্পিয়নশিপেও অংশ নেবেন লাল সবুজের ক্রীড়াবিদরা।

সেই প্রস্তুতি নিতেই ২৭ জুন শুরু হবে ওয়ালটন জাতীয় পুরুষ পেসাপালো চ্যাম্পিয়নশিপের খেলা। আটটি দল অংশ নেবে টুর্নামেন্টে। এখান থেকেই জাতীয় দল গঠন করা হবে। যারা অংশ নেবেন এশিয়ান চ্যাম্পিয়নশিপে।

বুধবার ২৩ জুন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পেসাপালোর সাধারণ সম্পাদক তালহা জুবায়ের। এ সময় আনসারের সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির এবং ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার এছাড়া আরও অনেক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

তিন দিনব্যাপি প্রতিযোগিতায় অংশ নেয়া দলগুলো হলো- বাংলাদেশ আনসার, পুলিশ, ঢাকা, স্যান্ড অ্যাঞ্জেল ক্লাব, সাভার কমিউনিটি ক্লাব, টঙ্গি স্পোর্টিং ক্লাব, গাজীরচট কিশোর একাডেমি এবং আলতাব হোসেন খান স্মৃতি সংসদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com