শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

জনগণ ও রাজনৈতিক দলগুলোর কাছে ইসির কোন গ্রহণযোগ্যতা নেই: রিজভী

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট::

জনগণ ও দেশের রাজনৈতিক দলগুলোর নিকট নির্বাচন কমিশনের কোন গ্রহণযোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি বলেন, যেদেশে ভোটের আগের রাতেই ব্যালট পেপারে সীল মেরে ব্যালট বাক্স ভর্তি করা হয়, ভোট চুরি হয়, ভোট দিতে পারে না সে দেশের মানুষ বর্তমান নির্বাচন কমিশন ধিক্কার ছাড়া অভিনন্দন পাওয়ার যোগ্য নয়।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, সিইসি জনগণকে ভোট প্রদান থেকে প্রতারিত করেছেন। তার আজ্ঞাবহ জীবনদর্শণের জন্য গণতন্ত্র এখন রাহুগ্রস্ত। ৩০ ডিসেম্বরে ভোট চুরির মহৌৎসব করে একটা অবৈধ শাসকগোষ্ঠীকে রাষ্ট্রক্ষমতায় বসিয়ে দেশকে গভীর সংকটে নিপাতিত করার মূল হোতাই হচ্ছেন সিইসি কে এম নুরুল হুদা।

কাজেই জনগণ এবং রাজনৈতিক দলগুলো এখন নির্বাচন কমিশন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com