শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

চোখ ধাঁধানো পর্দা উঠল বঙ্গবন্ধু নবম বংলাদেশ গেমসের প্রধানমন্ত্রীর উদ্বোধনী বার্তায় ‘স্বাস্থ্য সুরক্ষা’ মানার পরামর্শ দিলেন

মুজিবুর রহমান, ই-কণ্ঠ২৪ডটকম : চোখ ধাঁধানো বর্ণিল আলোকসজ্জায় আকাশজুড়ে আলোর মেলা। দূর আকাশে উঠে বর্ণিল আলো ছড়িয়ে ছড়িয়ে ঝড়ে পড়ে আতশবাজি। এভাবে চোখে পড়ার মতো করেই ১ এপ্রিল বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠল বঙ্গবন্ধু নবম বংলাদেশ গেমসের। সন্ধ্যায় বঙ্গবন্ধু কন্যা ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি প্রতিযোগিতার গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদশে অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেমস সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্য সুরক্ষা মানার বার্তাও দিলেন।

করোনাভাইরাস দেখতে দেখতে ১১ মাস পার। করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়তে থাকায় ছিল বাড়তি সতর্কতা। ১ এপ্রিল বৃহস্পতিবার সীমিত সংখ্যাক দর্শক পেয়েছেন মাঠে বসে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করার সুযোগ।
ব্যাপক নিরাপত্তা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ৬টা ৪৫ মিনিটে শুরু হয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। বন্ধুত্ব-ভ্রাতৃত্ব ও সৌহার্দের সুর সৃষ্টি করে গেমসের পর্দা উঠলেও মাঠের লড়াই শুরু হয়েছে আগেই।

বাংলাদেশ গেমসের সাংগঠনিক কমিটির কো-চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্বাগত বক্তব্যে অংশগ্রহণকারী সকল ক্রীড়াবিদ ও আয়োজনের সঙ্গে জড়িত সকলকে কৃতজ্ঞতা জানান।
১০ দিনের এই ক্রীড়া আসরে ৩১টি ডিসিপ্লিনে ৩৭৮টি ইভেন্টে পদক জয়ের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ হাজার ৩০০ ক্রীড়াবিদ। গেমসের পদক থাকছে এক হাজার দুইশ’ ৭১টি। এর মধ্যে তিনশ’ ৭৮টি করে স্বর্ণ ও রুপা এবং পাঁচশ’ ১৫টি ব্রোঞ্জ। প্রায় দুই ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানের পরতে পরতে ছিল নানা চমক। ৬টা ৫০ মিনিটে জাতীয় সঙ্গীত বাজানো হয়। মিনিট পাঁচেক পর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন, ক্রীড়াঙ্গণে বঙ্গবন্ধুর বিচরন এবং বঙ্গবন্ধু পরিবারের ক্রীড়াপ্রীতি জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। সেই সঙ্গে ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে ক্রিকেট, ফুটবলসহ ক্রীড়াঙ্গণের নানা খেলাধূলায় সাফল্যকে ভিজ্যুয়ালি তুলে ধরা হয়। সাতটায় শুরু হয় মার্চ পাস্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উত্তর গেট দিয়ে একে একে মাঠে প্রবেশ করেন আট বিভাগের ক্রীড়াবিদরা। প্লেকার্ড হাতে প্রথমে স্টেডিয়ামে প্রবেশ করেন ঢাকা বিভাগের ক্রীড়াবিদরা। এরপর একে একে প্লেকার্ড হাতে আসেন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনিী। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), জেল পুলিশ এবং আনসার ও ভিডিপির ক্রীড়াবিদরা। ক্রীড়াবিদদের পক্ষ থেকে শপথ পাঠ করেন রোমান সানা এবং বিচারকদের পক্ষে শপথ পাঠ করেন আন্তর্জাতিক জুডো জাজ কামরুন নাহার হিরু। শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। সভাপতির বক্তব্য দেন বিওএর সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের সাংগঠনিক কমিটির কো-চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি নিজের বক্তব্যে তুলে ধরেন ক্রীড়াঙ্গণে বর্তমান সরকারের সাফল্য গাঁথা। ৭টা ৪০ মিনিটে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন করেন গেমসের প্রধান পৃষ্ঠপোষক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭টা ৪৭ মিনিটে পূর্ব দিকের গেট দিয়ে গলফার সিদ্দিকুর রহমান ও পশ্চিম দিকের গেট দিয়ে মশাল হাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেন মাহফুজা খাতুন শিলা। পরে শিলা পূর্ব দিকে এবং সিদ্দিক পশ্চিম দিকের বেদিতে মশাল প্রজ্জ্বল করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার শো, দেশের খেলাধুলার সাফল্যগাঁথার অডিও-ভিজ্যুয়াল প্রদর্শনী ও আতশবাজির রোশনাইয়ের মধ্য দিয়ে গেমসে আনুষ্ঠানিকতার ডংকা বেজে পর্দা উঠল বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ।
“জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই আয়োজনের শপথ বাক্য পাঠ করাতে পেরে আমি গর্বিত। এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এতটা সম্মান এবং ভালোবাসা যে পাব, তা আমি কখনই চিন্তা করতে পারিনি। এ জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এভাবে ক্রীড়াঙ্গনের মানুষের সম্মান পেলে তাদের মধ্যে আরও ভালো কিছু করার এবং দেশকে আরও বেশি সাফল্য এনে দেওয়ার অনুপ্রেরণা পায়।”
খেলোয়াড়দের নিরাপত্তার জন্য গেমস চলাকালীন সময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও এর আশপাশের ভেন্যুগুলোতে জনসমাগম এবং রাস্তায় থাকা অস্থায়ী দোকানপাট বন্ধ রাখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com