শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

চতুর্থ ধাপে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক::

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য চতুর্থ দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার (১ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই তালিকা চূড়ান্ত করা হয়। সভায় চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করে দলটি। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে ১৬ জেলার ১২২ উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। এই ধাপের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৪ মার্চ। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ৬ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ। বৈঠক শেষে দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান পদে মনোনীতদের নামের তালিকা প্রকাশ করা হয়।

চতুর্থ দফার ভোটে নৌকা নিয়ে লড়বেন যারা

ঢাকা বিভাগে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় আব্দুল বাতেন মিয়া, দোহার উপজেলায় মো. আলমগীর হোসেন, কেরানীগঞ্জ উপজেলায় শাহীন আহমেদ, ধামরাই উপজেলায় অধ্যাপক মো. মিজানুর রহমান মিজান, সাভার উপজেলায় মঞ্জুরুল আলম রাজিব।

মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর উপজেলায় আনিছউজ্জামান, টঙ্গিবাড়ী উপজেলায় ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ, লৌহজং উপজেলায় মো. ওসমান গনী তালুকদার, শ্রীনগর উপজেলায় মো. তোফাজ্জল হোসেন, সিরাজদিখান উপজেলায় মহিউদ্দিন আহমেদ, গজারিয়া উপজেলায় আমিরুল ইসলাম।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় মো. মোশারফ হোসেন, আড়াইহাজার উপজেলায় মুজাহিদুর রহমান হেলো সরকার, রূপগঞ্জ উপজেলায় মো. শাহজাহান ভূঁইয়া।

টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় মো. হারুনার রশিদ, মধুপুর উপজেলায় মো. ছরোয়ার আলম খান আবু, গোপালপুর উপজেলায় মো. ইউনুস ইসলাম তালুকদার, ভুঞাপুর উপজেলায় মো. আব্দুল হালিম, ঘাটাইল উপজেলায় মো. শহিদুল ইসলাম লেবু, কালিহাতী উপজেলায় মো. মোজহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল সদর উপজেলায় শাহ্ জাহান আনছারী, দেলদুয়ার উপজেলায় মো. ফজলুল হক, নাগরপুর উপজেলায় মো. কুদরত আলী, মির্জাপুর উপজেলায় মীর এনায়েত হোসেন মন্টু, বাসাইল উপজেলায় মো. মতিয়ার রহমান, সখিপুর উপজেলায় জুলফিকার হায়দার কামাল।

ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় মাহমুদুল হক সায়েম, ধোবাউড়া উপজেলায় প্রিয়তোষ চন্দ্র বিশ্বাস, ফুলপুর উপজেলায় মোহাম্মদ হাবিবুুর রহমান, গৌরীপুর উপজেলায় বিধুভূষণ দাস, ময়মনসিংহ সদর উপজেলায় আশরাফ হোসাইন, মুক্তাগাছা উপজেলায় মো. বিল্লাল হোসেন সরকার, ফুলবাড়ীয়া উপজেলায় মো. আব্দুল মালেক সরকার, ত্রিশাল উপজেলায় মো. ইকবাল হুসেন, ঈশ্বরগঞ্জ উপজেলায় মাহমুদ হাসান সুমন, নান্দাইল উপজেলায় আ. মালেক চৌধুরী, ভালুকা- মো. গোলাম মোস্তফা।

যশোর জেলার যশোর সদর উপজেলায় মো. শাহীন চাকলাদার, ঝিকরগাছা উপজেলায় মোহাম্মদ আলী, চৌগাছা উপজেলায় মো. মোস্তানিছুর রহমান, বাঘারপাড়া উপজেলায় মো. হাসান আলী, অভয়নগর উপজেলায় শাহ ফরিদ জাহাঙ্গীর, মনিরামপুর উপজেলায় নাজমা খানম, কেশবপুর উপজেলায় এইচ এম আমির হোসেন, শার্শা উপজেলায় সিরাজুল হক।

খুলনা বিভাগে খুলনা জেলার রুপসা উপজেলায় মো. কামাল উদ্দীন, তেরখাদা উপজেলায় মো. সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, দিঘলিয়া উপজেলায় খান নজরুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলায় মো. আশরাফুল আলম খান, দাকোপ উপজেলায় এস এম আবুল হোসেন, পাইকগাছা উপজেলায় গাজী মোহাম্মদ আলী, কয়রা উপজেলায় জি এম মোহসিন রেজা, ডুমুরিয়া উপজেলায় মো. মোস্তফা সরোয়ার, ফুলতলা উপজেলায় শেখ আকরাম হোসেন।

বাগেরহাট জেলার রামপাল উপজেলায় শেখ মোয়াজ্জেম হোসেন, মোল্লাহাট উপজেলায় শাহীনুল আলম ছানা, চিতলমারী উপজেলায় অশোক কুমার বড়াল, বাগেরহাট সদর উপজেলায় সরদার নাসির উদ্দিন, কচুয়া উপজেলায় এস এম মাহাফুজুর রহমান, ফকিরহাট উপজেলায় স্বপন কুমার দাশ, মংলা উপজেলায় আবু তাহের হাওলাদার, মোড়েলগঞ্জ উপজেলায় মো. শাহ-ই-আলম বাচ্চু, শরণখোলা উপজেলায় কামাল উদ্দিন আকন।

বরিশাল বিভাগে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর উপজেলায় মো. গোলাম সরোয়ার, মির্জাগঞ্জ উপজেলায় গাজী আতহার উদ্দিন আহম্মেদ, দুমকী উপজেলায় হারুন-অর-রশীদ হাওলাদার, বাউফল উপজেলায় আবদুল মোতালেব হাওলাদার, দশমিনা উপজেলায় মো. আব্দুল আজীজ, গলাচিপা উপজেলায় মুহম্মদ সাহিন, কলাপাড়া উপজেলায় এস এম রাকিবুল আহসান।

ভোলা জেলার ভোলা সদর উপজেলায় মো. মোশারফ হোসেন, দৌলতখান উপজেলায় মনজুর আলম খান, লালমোহন উপজেলায় গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলায় মো. ফজলুল হক, চরফ্যাশন উপজেলায় মো. জয়নাল আবেদীন, মনপুরা উপজেলায় শেলিনা আকতার।

বরগুনা জেলার বরগুনা সদর উপজেলায় শাহ্ মোহাম্মদ ওয়ালি উল্লাহ, আমতলী উপজেলায় জি এম দেলোয়ার, বেতাগী উপজেলায় মো. মাকসুদুর রহমান (ফোরকান), বামনা উপজেলায় মো. সাইতুল ইসলাম লিটু, পাথরঘাটা উপজেলায় মো. আলমগীর হোসেন।

পিরোজপুর জেলার পিরোজপুর সদর উপজেলায় মো. মজিবুর রহমান, ইন্দুরকানী উপজেলায় এম. মতিউর রহমান, মঠবাড়িয়া উপজেলায় হোসাইন মোসারেফ সাকু, ভান্ডারিয়া উপজেলায় মো. মিরাজুল ইসলাম, কাউখালী উপজেলায় কাজী রুহিয়া বেগম, নেছারাবাদ উপজেলায় এস এম মুইদুল ইসলাম, নাজিরপুর উপজেলায় অমূল্য রঞ্জন হালদার।

চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া উপজেলায় সদর উপজেলায় মো. জাহাংগীর আলম, সরাইল উপজেলায় মো. শফিকুর রহমান, নাসিরনগর উপজেলায় রাফি উদ্দিন আহম্মদ, আখাউড়া উপজেলায় আবুল কাশেম ভূঁইয়া, আশুগঞ্জ উপজেলায় মো. হানিফ মুন্সী, নবীনগর উপজেলায় কাজী জহির উদ্দিন সিদ্দিক, কসবা উপজেলায় মো. রাশেদুল কাওসার ভূঁইয়া।

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় এ এইচ এম খায়রুল আনম চৌধুরী, কবিরহাট উপজেলায় কামরুন নাহার শিউলী, কোম্পানীগঞ্জ উপজেলায় মোহাম্মদ শাহাব উদ্দিন, চাটখিল উপজেলায় মো. বিল্লাল চৌধুরী, সোনাইমুড়ী উপজেলায় খন্দকার আর আমিন, সেনবাগ উপজেলায় জাফর আহাম্মদ চৌধুরী, বেগমগঞ্জ উপজেলায় ওমর ফারুক বাদশা। ফেনী জেলার ফেনী সদর উপজেলায় আবদুর রহমান (বি.কম), দাগণভূঁঞা উপজেলায় মো. দিদারুল কবির, ফুলগাজী উপজেলায় মো. আব্দুল আলিম, সোনাগাজী উপজেলায় জহির উদ্দিন মাহমুদ (লিপটন), ছাগলনাইয়া উপজেলায় মেজবাউল হায়দার চৌধুরী, পরশুরামপুর উপজেলায় কামাল উদ্দিন।

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় তপন বক্সী, মেঘনা উপজেলায় মো. সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, হোমনা উপজেলায় রেহানা বেগম, মুরাদনগর উপজেলায় আহসানুল আলম কিশোর, লাকসাম উপজেলায় মো. ইউনুছ ভূঁইয়া, দেবীদ্বার উপজেলায় মো. জয়নুল আবেদীন, তিতাস উপজেলায় মো. শাহিনুল ইসলাম, বুড়িচং উপজেলায় আবুল হাসেম খান, নাঙ্গলকোট উপজেলায় মো. সামছুউদ্দিন (কালু), চৌদ্দগ্রাম উপজেলায় আবদুস ছোবহান ভূঁইয়া, মনোহরগঞ্জ উপজেলায় মোহাম্মদ জাকির হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলায় মো. জাহাঙ্গীর খান চৌধুরী, বরুড়া উপজেলায় এ এন এম মইনুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com