শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষ, আহত ২০

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ওভারটেক করতে গিয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উপজেলার লোহার দিঘীপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দুর্ঘটনাকবলিত এসআর ট্রাভেলস বাসের চালক মুহাম্মদ আইয়ুব জানান, সেন্টমার্টিন পরিবহনের বাসটি একটি ছোট ট্রাককে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। সেন্টমার্টিন পরিবহনের চালকের অবস্থা আশঙ্কাজনক।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা ও যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com