শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

চট্টগ্রামে আসামির দায়ের কোপে পুলিশের হাতের কবজি বিচ্ছিন্ন

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আসামির দায়ের কোপে এক পুলিশ কনস্টেবলের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। একই ঘটনায় আরও এক কনস্টেবল আহত হয়েছেন। ঘটনার পর পালিয়ে গেছেন আসামি কবির আহম্মদ।

রোববার (১৫ মে) সকাল দশটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর লালারখিল এলাকায় মারামারি মামলার আসামি ধরতে গেলে এ ঘটনা ঘটে। কবজি বিচ্ছিন্ন হওয়া পুলিশ কনস্টেবলের নাম জনি খান।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. শিবলী নোমান।

তিনি বলেন, গত ২৪ মার্চ লালারখিল গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছিল। সেই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন কবির আহম্মদ। সকালে কবিরকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযানে যায় লোহাগাড়া থানা পুলিশের একটি দল। বাড়িতে প্রবেশ করে কবিরকে ধরতে গেলেই কবির কনস্টেবল জনি খানের বাম হাতে ধারালো দা দিয়ে কোপ মারে। এতে জনির বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। কবিরের হামলায় শাহাদাত হোসেন নামে আরও এক কনস্টেবল আহত হন।

মো. শিবলী নোমান বলেন, জনিকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com