শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

সন্ধীপে স্পিডবোট ডুবির ঘটনায় তিন শিশু নিখোঁজ

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামের সন্ধীপের গুপ্তছড়া ঘাটের কাছে স্পিডবোট ডুবির ঘটনায় এখন পর্যন্ত তিন শিশু নিখোঁজ রয়েছে বলে বুধবার (২০ এপ্রিল) দুপুরে জানিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া এই ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এর আগে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ওই ঘটনায় এক শিশুর লাশ উদ্ধারের কথা জানানো হয়েছিল।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘাটে এসেছি। স্পিডবোট ডুবির ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো শিশু নিখোঁজ আছে বলে আমরা জানতে পেরেছি। তবে আশার খবর হলো দুর্ঘটনার পরপরই অন্য যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের সহকারী পরিচালক নয়ন শীল জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। স্পিডবোটের অধিকাংশ যাত্রী উদ্ধার হয়েছে। তবে তিন শিশু নিখোঁজ রয়েছে বলে আমরা জানতে পেরেছি।

প্রসঙ্গত, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক ঝড়ো হাওয়ায় এবং সমুদ্র উত্তাল হয়ে ‍উঠলে সন্দ্বীপে নৌ-রুটের গুপ্তছড়া ঘাটে ২২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে যায়। এই ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com