সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ জন নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বেড়ে্ই চলেছে নিহতের সংখ্যা। শনিবার (১৪ ডিসেম্বর) ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও ৪০ জন। এতে করে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮৭৫ জনে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবারের হামলায় আহত হয়েছেন আরও ৯৮ জন। এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৪৫৪ জন। এখন পর্যন্ত যুদ্ধবিরতির কোনো লক্ষ্মণ দেখা যাচ্ছে না।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত লক্ষাধিক। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com