শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
বিএনপির সভাপতি ও সংসদ সদস্য খন্দকার আবু আশপাক এমপি বক্তব্য রাখছেন। নিজস্ব প্রতিবেদক:: ভবিষ্যত গড়তে তোমাদের মেধাকে কাজে লাগিয়ে পরিবার সমাজ ও দেশকে এগিয়ে নিতে হবে। তোমরাই সেরা, তোমরাই আমাদের আগামীর পিলার। ঢাকার নবাবগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য খন্দকার আবু আশপাক এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করেছে ঢাকা জেলা ছাত্রদল।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় নবাবগঞ্জের কেপি স্কুলের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৩৫ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। উপজেলা ছাত্রদলের সভাপতি ইসতিয়াক চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (নিরব)।

জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করছেন সংসদ সদস্য খন্দকার আবু আশপাক এমপি।
অনুষ্ঠানে আশফাক এমপি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে এবং ভবিষ্যতে উচ্চশিক্ষায় নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য খন্দকার আশফাক আরো বলেন, আগামীর দেশ গড়তে মেধাবীরাই কাজ করবে। তাই তোমাদের সেভাবে গড়ে উঠতে শিক্ষক অভিভাবক নিজেদের শ্রম অধ্যবসায়কে কাজে লাগাতে হবে। তিনি দারিদ্র মেধাবীদের যাতে অর্থের অভাবে ঝড়ে পড়তে না হয় সে বিষয়ে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

এসময় জিপিএ-৫ পাওয়া ১৩৫ জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিজন শিক্ষার্থীকে ভর্তির খরচ বাবদ ৩ হাজার করে টাকা অনুদান দেয়া হয়।
অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা ব্যবসায়ী তানভীর আহমেদ সানু মোল্লা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম, শিক্ষানুরাগী আবু শফিক খন্দকার মাসুদ, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, সাবেক ভিপি মহসীন রহমান আকবর, আনোয়ার হোসেন আনু, ছা্ত্রদলের নেতা হাবিবুর রহমান ঠান্ডু, সুমন খান, তানজিদ আহমেদ মুন্না, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্রদলের সাবেক বর্তমান নেতা-কর্মী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।