শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

ইসলামপুরে কুলকান্দি ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ও সংবর্ধনা

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥ জামালপুরের ইসলামপুরে কুলকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে কুলকান্দি মাগন মিয়া বাজারস্থ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় মাঠে সংবর্ধনা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।

তিনি আগামী দিনে পশ্চিম অঞ্চল সহ ইসলামপুরের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আলহাজ্ব নূর ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাহিদা সাফিজ বিনতি, অবঃ বিগ্রেডিয়ার মোস্তাফিজুর রহমান, ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমরিয়াল মহিলা কলেজের নব নির্বাচিত সভাপতি সানজিয়া শাফিজ দ্যুতি, ইঞ্জিনিয়ার শাহজাহান, উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান খান শাহীন, একেএম শহিদুর রহমান, যুগ্ম সম্পাদক আজম উদ-দ্দৌলা পাহলোয়ান, বাবলু সরদার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীসহ স্থানীয় নেতাকর্মী বক্তব্য রাখেন।

পরে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু’র পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দদের সংবর্ধনা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেস্টা নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com