শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: গণতন্ত্রহীন দেশে উন্নয়নশীল দেশের তকমা অর্থহীন এমন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর পদে থেকে রাষ্ট্রীয় খরচে নির্বাচনী জনসভা করা বিধি পরিপন্থী।
২১ মার্চ বুধবার বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের ক‚টনৈতিকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাঅন্তুরিন রাখা, জামিনযোগ্য মামলায় তাকে জামিন না দেওয়াসহ সরকারের নানা কর্মকান্ডের বিষয়ে সর্বশেষ অবস্থা জানাতে এই বৈঠক বলে জানা গেছে।
বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ, ইসমাইল হোসেন জবিউল্লাহ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, রুমিন ফারহানা প্রমুখ।
বিদেশি ক‚টনীতিকদের মধ্যে ছিলেন সুইজারল্যান্ড, স্পেন, সৌদি আরব, সুইডেনের রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সচিব, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান ও নেদারল্যান্ডের ডেপুটি রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি চিফ, ইউএসএআইডির কান্ট্রি ম্যানেজার।
মওদুদ বলেন, সরকারি অর্থে, সরকারি সবধরনের সুযোগ সুবিধা নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার চালাচ্ছেন। যা নির্বাচন কমিশন আইনের পরিপন্থি। অথচ কমিশন থেকে এ নিয়ে প্রধানমন্ত্রীকে একটা চিঠি পর্যন্ত দেয়নি। সমাবেশ করতে না দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, সবাই সভা-সমাবেশ করছে অথচ বিএনপিকে অনুমতি দেয়া হয় না। সোহরাওয়ার্দী উদ্যানে আমরা তিনবার অনুমতি চেয়েছি। কিন্তু অনুমতি দেয়া হয় না। আমরা আশা করি ২৯ তারিখ আমাদের সমাবেশ করার অনুমতি দেয়া হবে। বিএনপির এই নেতা বলেন, যে দেশে গণতন্ত্রই নেই, সে দেশে উন্নয়ন অর্থবহ। নয় বছর ধরে দেশে গণতন্ত্র নেই। সরকার যাচ্ছে তাই করছে।