শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

গঙ্গাচড়ায় জমি সংক্রান্ত জেরে ভাই কর্তৃক ভাইয়ের বাড়ি ভাংচুর

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::

রংপুরের গঙ্গাচড়ায় জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ভাই কর্তৃক ভাইয়ের বাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের গঙ্গাচড়া পূর্ব মধ্যপাড়া গ্রামে।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত এলাহী বকস এর পুত্র বনি আমিনের সাথে তার ভাই রুহুল আমিন (৬০) এর দীর্ঘদিন থেকে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব চলে আসছিল। রুহুল আমিন বর্তমানে পরিবারসহ রংপুর শহরের শিমুলবাগ এলাকায় বসবাস করে। ঘটনার দিন গত শনিবার বিকেলে রুহুল আমিন তার স্ত্রী ছেলেসহ এসে বনি আমিনের বাড়ির সামনে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এতে বনি আমিনের স্ত্রী তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তারা বনি আমিনের স্ত্রীকে নানা রকম হুমকি ধামকি দিয়ে আতর্কিতভাবে তার বাড়ি ভাংচুর করে। সে সময় বনি আমিন বাড়িতে ছিলেন না। ভাংচুরের বিষয়টি বনি আমিন মোবাইল ফোনে অবগত হয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ বিষয়ে ভূক্তভোগী বনি আমিন সাংবাদিকদের জানায় গঙ্গাচড়া মৌজার জে.এল নং-৩৭, এস.এ খতিয়ান নং-৬৯৯, ডিপি খতিয়ান নং-১৯৫৫, সাবেক দাগ নং-২৬০৩, হাল দাগ নং- ৩০৪৫, এর ৩৫ শতক ও সাবেক দাগ নং- ২৬০৪, হাল দাগ নং-৩০৪১, এর ২৫ শতক। মোট জমি ৬০ শতকের মধ্যে ১২ শতক ওয়ারীশ ও দলিল সূত্রে আমি দীর্ঘদিন থেকে ভোগ দখল করতেছি। কিন্তু আমার সব কাগজপত্র সঠিক থাকার পরেও রুহুল আমিনগংরা শুধুমাত্র গায়ের জোরে আমার ভোগ দখল কৃত জমি দখল করার অপচেষ্টা করছে।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com