শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

খালেদা জিয়া না পারলেও বিএনপি নির্বাচনে অংশ নেবে: ওয়াবদুল কাদের

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারলেও বিএনপি নির্বাচনে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি বলেছে খালেদা জিয়াকে ছাড়াও তারা শক্তিশালী। সেই শক্তিশালী বিএনপিকে নিয়েই তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবে।

আজ শনিবার বেলা ১২ টার দিকে ফেনীতে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়েছে। সূত্র: যমুনা টিভি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com