শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে গণঅনশন চলছে

নিজস্ব প্রতিবেদক::

অসুস্থ কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে গণঅনশন করছে বিএনপি।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনের এ অনশন শুরু হয়। চলবে বিকেল ৩টা পর্যন্ত।

অনশনকে কেন্দ্র করে সকাল ৯ টা থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির নেতাকর্মীদেরকে জড়ো হতে দেখা গেছে। অপরদিকে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদেরকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও আশ-পাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছে।

কেন্দ্রীয় নেতারা মিলনায়তনের মঞ্চে কার্পেটের ওপরে বসে অনশন করছেন। অপরদিকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীর দর্শক সারিতে চেয়ারে বসে অনশন করছেন।

অনশনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, শামসুজ্জামান দুদু, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, যুগ্মসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, আহমদ আযম খান, আব্দুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শামীমুর রহমান শামীমসহ দলটি অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com