শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জামিন শুনানি মঙ্গলবার

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতা ও মানহানির দুই মামলায় জামিন বিষয়ে অাগামীকাল মঙ্গলবার শুনানি হবে হাইকোর্টে।

অাজ সোমবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চের কার্যতালিকায় এ দু’টি আবেদন ৬৪ ও ৬৫ নম্বর ক্রমিকে ছিল। তবে শুনানির জন্য উঠলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে অালম সময় অাবেদন করেন। পরে অাদালত মঙ্গলবার অাড়াইটায় সময় ঠিক করে দেন।

এর আগে রোববার কুমিল্লার দুটি ও নড়াইলের একটি মামলায় জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। তবে নড়াইলের মানহানী ও কুমিল্লার নাশকতার মামলা শুনানির জন্য কার্যতালিকায় অাসে অাজ।

গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্ট খালেদা জিয়ার জামিন বহাল রাখলেও কয়েকটি মামলায় গ্রেফতার থাকার কারণে এখনই তিনি কারামুক্তি পাচ্ছেন না। কুমিল্লা, নড়াইল ও ঢাকায় থাকা মামলায় জামিন নেওয়ার পরই কেবল তিনি জামিনে মুক্তি পাবেন বলে তার আইনজীবীরা আশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com