শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

খালেদা জিয়াকে রবিবার আদালতে হাজির করা হচ্ছে না

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লাখনি সংক্রান্ত দুর্নীতি মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট বা পিডব্লিউ জারি থাকলেও আগামীকাল রবিবার (১৮ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করা হবে না। এদিন বিডিআর বিদ্রোহ মামলার শুনানি থাকায় আইনজীবীর মাধ্যমে তিনি আদালতে হাজিরা দেবেন।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টায় কারা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য জানান।

সানাউল্লাহ মিয়া জানান, বড় পুকুরিয়া দুর্নীতি মামলায় খালেদা জিয়া জামিনে রয়েছেন। এ মামলায় আগামীকাল (রবিবার) বিশেষ জজ আদালত-২-এ শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে এ মামলায় খালেদা জিয়াকে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে প্রোডাকশন ওয়ারেন্ট (কারাগার থেকে আদালতে হাজির করানোর জন্য হাজির করানোর পরোয়ানা) পাঠান।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের পর থেকে রাজধানীর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com