শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হচ্ছে। ইনডিপেনডেন্ট টেলিভিশন, চ্যানেল টোয়েন্টিফোর
বেগম জিয়ার কি কি স্বাস্থ্য পরীক্ষা হবে সে বিষয়ে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার জন্য যে মেডিকেল বোর্ড আছে, সে মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী তার যে স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন, সবগুলো পরীক্ষাই করা হবে।
বেগম জিয়াকে বের করার জন্য আইনশৃঙ্খলার পরিস্থিতি কঠোর তৎপরতায় রয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকতা থেকে জানা গেছে, বেগম খালেদা জিয়াকে ১২টা নাগাদ আনা হতে পারে।
এর আগে বেগম জিয়াকে নির্ধারিত ক্যাবিন ৫১২ এবং ৫১৩ নম্বর রাখা হয়েছিলো। তবে এবার তার জন্য ৬২১ এবং ৬২২ নম্বর ক্যাবিন প্রস্তুত করা হয়েছে।
এদিকে মঙ্গলবার (৫ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমকর্মীদের বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য আদালতের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ডের ডাক্তাররা ২৪ ফেব্রুয়ারি কারাগারে গিয়ে তাকে দেখে এসে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলেছেন।
তারা আবারও তাকে (খালেদা জিয়া) বিএসএমএমইউ হাসপাতালে পাঠাতে বলেছেন। মেডিকেল বোর্ড যেভাবে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করার ব্যবস্থা নিচ্ছি।
এ ব্যাপারে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়ার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।
উলেখ্য, গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন।