শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

খালেদা ছাড়া বিএনপি নির্বাচন করবে কি করবে না এটা তাদের সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়াকে ছাড়া বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এটা তাদের সিদ্ধান্ত।

রোববার কুমিল্লার দাউদকান্দিতে কাচপুর, মেঘনা ও গোমতী ২য় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্প সেতুর সুপারস্ট্রাকচার কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচনে বিএনপি’র আসা না আসা এ বিষয়ে সরকারের কোন দায় নেই। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে না, এতে সরকারের কোন বক্তব্য নেই।

এসময় ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে গণতন্ত্র রক্ষা করতে হবে না। ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষায় তারা আগুন- বোমা সন্ত্রাস চালিয়েছিল। ২০১৪ সালের মতো নীল নকশা থাকলে বিরত হোন। পুরনো ভুলের পুনরাবৃত্তি করলে জনগণ প্রতিহত করবে, জনগণ অনেক সচেতন, সজাগ। বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে।

মন্ত্রী আরও বলেন, নির্ধারিত সময়ের ৬ মাস পূর্বেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ৩টি সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হবে। এতে জনদুর্ভোগ কমবে। সময় সাশ্রয় হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com