মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার , মাঈন উদ্দিন, খালিয়াজুরী থেকে ঃ
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বড় হাটি এলাকায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি আজিদ মিয়া (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে লেপসিয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে এ অভিযান পরিচালিত করেন । ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম খানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে আজিদ মিয়াকে গাজাসহ আটক করে।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে প্রমাণসহ আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাকে খালিয়াজুরী থানায় হস্তান্তর করা হয়।
অভিযান প্রসঙ্গে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম খান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। অভিযানে এসআই রাব্বি ও ওয়াদুদ অংশ নেন।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । তিনি বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
অভিযানে স্থানীয়ভাবে সহযোগিতা করেন উপজেলা বিএনপির সদস্য কামাল আজিম, ২নং চাকুয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সাইদূর রহমান, যুবদলের সদস্য এলকাস মিয়া এবং শ্রমিকদলের সভাপতি সুলমান মিয়া।