শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
ঢাকার দোহার নবাবগঞ্জের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক নিজস্ব প্রতিবেদক:: জামায়াত ইসলামীর সাথে আতাত করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশের নৈরাজ্য সৃষ্টি করতে মরিযা হয়ে উঠেছে। মব সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলতে চায়। তাদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল তিনটায় নবাবগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় ঢাকার দোহার নবাবগঞ্জের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এ কথা বলেন।
ঢাকার নবাবগঞ্জে আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির’ অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল। এতে সংহতি প্রকাশ করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল। বৃহস্পতিবার বিকেলে উপজেলার তিনটি সংগঠনের নেতা-কর্মীরা মিছিলটি বের করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
ঢাকা-নবাবগঞ্জ সড়কের সরকারি হাসপাতালের সামেন মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আশফাক এমপি উপস্থিত হয়ে বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের’ বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, বিরোধীদল দেশে নানা ষড়যন্ত্র করতে নিষিদ্ধ সংগঠনকে স্পেস দিচ্ছে। তারা দেশের বিভিন্ন স্থানে মব তৈরী করে বিএনপির উপর দায় চাপাতে চেষ্টা করছে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে।
এসময় তিনি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছসেবক দলের নেতাকর্মীদেরে উদ্দেশ্যে বলেন, মাদক, সন্ত্রাস, জমি দখল, চাঁদাবাজি ও বালু লূটের সাথে জড়িত হলে কাউকে ছাড় দেয়া হবে না।
সমাবেশে উপজেলা যুবদলের সভাপতি পবন মাহমুদের সভাপতিত্ব উপস্থিত ছিলেন যুবদলের নেতা রাহিন ইসলাম, আনোয়ার হোসেন, স্বেচ্ছাবেক দলের নেতা শহীদুল ইসলাম, ছাত্রদলের ঢাকা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা সভাপতি ইসতিয়াক আহমেদ চৌধুরী প্রমুখ।