শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাইবান্ধা প্রতিনিধি:: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হয়ে জুন মাসের মধ্যে শেষ হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় গাইবান্ধা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে গার্ড অব অর্নার দেওয়া হয়। এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং তা জুন পর্যন্ত চলবে। এ জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান জনগণের সরকার বদ্ধপরিকর এবং প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা রয়েছে আমাদের প্রতি আগামী যে স্থানীয় সরকারের নির্বাচন আসছে, এই নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু এবং দল নিরপেক্ষ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন, আমরা করব।
তিনি বলেন, নির্বাচনের কোন কলঙ্ক বিএনপি সরকার বা প্রধানমন্ত্রী ঘারে নিবেন না। এই করণে আগামী দিনগুলোতে স্থানীয় সরকার নির্বাচনে আমরা এই নিশ্চয়তা দিতে চাই।
দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল দপ্তরের সার্বিক বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।