শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

ক্ষুদ্র উদ্যোক্তাদের ৫০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

অর্থনৈতিক প্রতিবেদক::

করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ৫০ মিলিয়ন ডলার ঋণ সহায়তার অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে এ ঋণ ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালে অনুমোদন দেওয়া এক প্রকল্পের চলমান কার্যক্রম হিসেবে পিকেএসএফ ৭৭টি সহযোগী সংস্থার মাধ্যমে ৩৯ হাজার ৫৮০টি মাইক্রোএন্টারপ্রাইজের মধ্যে এ ঋণ বিতরণ করবে। দেশের প্রায় ৩০ হাজার উদ্যোক্তা প্রতিষ্ঠানকে দেওয়া হবে এই ঋণ, যার ৭০ শতাংশ উদ্যোক্তাই নারী।

এডিবির বাংলাদেশ প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিষ্ট জ্যোৎস্না ভার্মা বলেন, ‘এই প্রকল্পের অর্থ গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখবে। এখান থেকে ঋণ নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা এবং তাদের কর্মী ধরে রাখতে পারবে। বিশেষ করে যেসব নারী উদ্যোক্তা মহামারীতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ঘুরে দাঁড়াতে পারবেন। যারা মহামারীতে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

প্রকল্পটি ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থায়ন নিশ্চিত করবে এবং দেশে ক্ষুদ্র ঋণ বৃদ্ধিতে আরও অবদান রাখবে বলে জানান তিনি।

পিকেএসএফ এই নতুন অর্থ দিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত ৩০ হাজারের মতো উদ্যোক্তাকে ঋণ সহায়তা দেবে। যার মধ্যে ৭০ ভাগ নারী উদ্যোক্তরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com