বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

কোপায় সোনার বুট পাওয়ার দৌড়ে এগিয়ে লিওলেন মেসি

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : লিওলেন মেসির ব্যক্তিগত নৈপুণ্য নিয়ে কোনও কথা হবে না। এ ভাবেই প্রতিটি ম্যাচের শেষে ডান হাত তুলে নিজের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছেন মেসি।

চলতি কোপা আমেরিকায় এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে চার গোল করে ফেলেছেন লিয়োনেল মেসি। গোলদাতার তালিকায় সবার ওপরে আর্জেন্টিনার অধিনায়ক।

কোপার সোনার বুট পাওয়ার ক্ষেত্রে তিনিই যে সেরা দাবিদার, তা বলে দেওয়া যায়। কারণ তিন গোল কারও নেই। দু’টি করে গোল করে দ্বিতীয় স্থানে ১১ জন। এর মধ্যে আছেন ব্রাজিলের নেইমারও।

তা ছাড়া লিওলেন মেসি এ বার স্বপ্নের ফর্মে রয়েছেন। ৫টি ম্যাচের মধ্যে চার ম্যাচে সেরা হয়েছেন। সঙ্গে রয়েছে সতীর্থদের জন্য ১৮১টি নিখুঁত পাস। সেই পাস থেকে গোলের সুযোগ এসেছিল ১৫ বার। সতীর্থরা গোল করতে পেরেছেন চারটি।

 

দুই বন্ধুর লড়াই দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া।

মেসির বিরুদ্ধে খেলতে মরিয়া, তবে কোপার ফাইনালে জিতবে ব্রাজিলই, হুঙ্কার নেইমারের। এর আগে কখনও সোনার বুট ছুঁতে পারেননি তিনি।

এবার লিওলেন মেসির সামনে আরও একটি নজির গড়ার সুযোগ আছে। তিনি যদি এই প্রতিযোগিতায় আরও ৫টি গোল করতে পারেন, তাহলে কোপার ইতিহাসে সর্বাধিক গোলদাতার নজির গড়ে ফেলতে পারেন।

স্বদেশীয় নরেবেতো মেন্ডেজ ও ব্রাজিলের জিজিনহো ১৭টি গোল করে শীর্ষে রয়েছেন। কোপায় মেসির গোল সংখ্যা এই মুহূর্তে ১৩।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com