শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের সময় গ্রেপ্তার যুগ্ম আহবায়ক রাশেদ খান ও লুমাসহ ২৭ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
অাজ সোমবার দুপুরে ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামান হিরু এই ২৭ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া শিক্ষার্থীরা হলেন মো. মাসুদ হাসান মাসুদ, রাকিবুল ইসলাম, আবু সাঈদ ফজলে রাব্বি, রকিবুল ইসলাম, আলী হোসেন, আবু সাঈদ, জসিম উদ্দিন, মাসুদ হাওলাদার, সোহেল ইসলাম, রকিবুল ইসলাম, আলম মাসুদ, তরিকুল ইসলাম, ফারুক হাসান, সাখাওয়াত হোসেন, মাহবুবুর রহমান, মুহিদুল ইসলাম, ইউসুফ চৌধুরী, আলমগীর হোসেন ও সাখাওয়াত হোসেন রাতুল।
আদালতে ১৮ শিক্ষার্থীর পক্ষে জামিন আবেদন করে মানবাধিকার সংস্থা লিগ্যাল এইড। বাকি আরেক শিক্ষার্থী ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে জামিনের জন্য আবেদন করেন।
প্রসঙ্গত, পুলিশকে কর্তব্য পালনে বাধা দেওয়া, সরকারি কাজে বাধা দেওয়া, নাশকতা ইত্যাদি অভিযোগে রাজধানীর রমনা ও শাহবাগ থানায় দায়ের করা মামলায় এসব শিক্ষার্থীকে আসামি দেখানো হয়েছিল।