শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

কাবাডিতে শ্বাসরুদ্ধকর ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ ও আনসারের স্বর্ণপদক জয়

ফাইনালে বাংলাদেশ বিমান বাহিনীকে হারিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ স্বর্ণপদক জয়ের উচ্ছ্বাস

মুজিবুর রহমান, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : কাবাডি খেলা হচ্ছে একটি অন্যতম রোমাঞ্চকর। এই কাবাডি খেলাটি অনেকেই উপভোগ করতে ভালবাসেন। ৯ এপ্রিল শুক্রবার কাবাডি স্টেডিয়ামে গিয়ে দেখলাম এক রোমাঞ্চকর পূর্ণ দ্বাদ পাওয়া গেল বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের পুরুষ কাবাডির ফাইনাল ম্যাচটি দেখতে গিয়ে। কাবাডি ডিসিপ্লিনে পুরুষ বিভাগে স্বর্ণপদক জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কঠিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফাইনালে ২৪-২২ পয়েন্টে বাংলাদেশ বিমান বাহিনীকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন। এই বিভাগে ব্রোঞ্জপদক জিতেছে সেনাবাহিনী ও নৌবাহিনী।

অন্যদিকে নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার ১৫-১৪ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে। কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিজিবি ২৪-২২ পয়েন্টে বিমান বাহিনীকে হারিয়েছে। এই বিভাগে ব্রোঞ্জপদক জিতেছে সেনাবাহিনী ও নৌবাহিনী।

অন্যদিকে নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার ১৫-১৪ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয়। এই বিভাগে ব্রোঞ্জপদক জিতেছে নড়াইল জেলা ও ফরিদপুর জেলা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর উপস্থিত ছিলেন।

বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন ৯ এপ্রিল শুক্রবার আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। কাবাডি ফেডারেশনের সমস্ত কর্মকর্তার কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা অনেক চ্যালেঞ্জিং ছিল তারপরও ইন্শাল্লাহ আল্লাহর রহমতে আমরা গেমসটাকে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। প্রায় ৫ হাজার তিনশ খেলোয়াড়দেরকে নিয়ে বাকি কর্মকর্তা ও টেকনিক্যাল কর্মকর্তাদের নিয়ে প্রায় আট হাজার জনকে নিয়ে আমরা এই গেমসটা শুরু করেছি এবং শেষ পর্যন্ত শেষ করতে সক্ষম হয়েছি। এ ধরনের কোন ঝামেলা হয়নি। আর অনেকগুলা গেমস থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় বের হয়ে এসেছে এবং অনেকগুলা রেকর্ড এবার আমরা তৈরী করেছি, যেটা সত্যি আমাদের জন্য খুবই একটা প্রাপ্তি।

পুলিশ দলকে রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। ৩০ সেকেন্ড সময় পাওয়া যায় প্রতিপক্ষের সীমানায় ঢুকে তাকে বা তাদের ‘মেরে’ (ছুঁয়ে) নিজের কোর্টে ভালয় ভালয় ফিরে আসার। বেশিরভাগ আক্রমণের বেলাতে প্রতিপক্ষকে মারা সম্ভব হয় না। তবে ‘ডু অর ডাই’ পার্টে সবচেয়ে বেশি উত্তেজনার সৃষ্টি হয়। কেননা এই পর্বে রেইডারকে অবশ্যই প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে ছুঁতে হবে, নইলে প্রতিপক্ষ দল পয়েন্ট পাবে। আর ছুঁতে পারলে নিজ দলের পয়েন্টের ভা-ার সমৃদ্ধ হবে। রেইডারকে যখন ক্যাচাররা একযোগে ঠেসে ধরেন বা তার ওপর ঝাঁপিয়ে পড়েন তখন রেইডার তাদের ফাঁকি দিয়ে নিজের সীমানার দাগ ছুঁতে পারলে কেল্লাফতে, নয়তো তাকে ‘মরতে’ (আউট হওয়া) হয় অবধারিতভাবে।

এমন দৃশ্যগুলোই কাবাডি স্টেডিয়ামে দর্শকেরা উৎফুল্লা আনন্দের সহিত উপভোগ করলেন । (এদের অধিকাংশই ছিলেন ফাইনালিস্ট দলগুলোর হয়ে চাকরি করা সদস্যরা)। মহিলা বিভাগের ফাইনালটি ছিল বেশি উপভোগ্য।

যে কাবাডি গত চার বছর ধরে সিনসিয়ারলি কাজ করে অনেক উন্নত হয়েছে। ইতিমধ্যে তাদের একটা আন্তর্জাতিক টুর্নামেন্টও শেষ হয়েছে সেখানে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়েছে। আন্তর্জাতিক আসর শেষ হওয়ার পর এই স্বল্প সময়ে তারা যে বাংলাদেশ গেমসে অংশগ্রহণ করেছে তার জন্য আমি সত্যি আনন্দিত এবং গর্বিত। আমি বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে ব্যক্তিগতভাবে এবং অলিম্পিকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এটা হল আমাদের জাতীয় খেলা। অনান্য খেলার সাথে এই খেলার একটু পার্থক্য আছে। জাতীয় খেলাটাতে অংশগ্রহণ করে যদি আমরা চ্যাম্পিয়ন হতে না পারি সেটা খুব দুঃখজনক। সুতরাং এই ধারাবাহিকতাটা আপনারা ধরে রাখবেন, আগামীতে ইন্টারন্যাশনাল যে খেলাগুলো আসবে সেখানে যেন আমরা এই পারফরম্যান্স ধরে রাখতে পারি। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, এই প্যানডামিকের মাঝে তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা অনুযায়ী আমরা গেমসটা সফলতার সঙ্গে শেষ করতে সক্ষম হয়েছি। আমি ধন্যবাদ জানাই আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রীকে এবং সংশ্লিষ্ট সবাইকে। বিশেষ করে মেডিকেল কমিটিকে। তারা কিন্তু সাংঘাতিক একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। ৩১টি ভেন্যুতেই তারা কিন্তু আমাদেরকে মেডিকেল সাপোর্ট দিয়েছেন।কাবাড়ি খেলাশেষে কথা হলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়কের সঙ্গে তিনি বলেন, ‘দলের জয়ে আমি দারুণ খুশি।

উশুতে সেরা আনসার
উশুতে সেরা হয়েছে বাংলাদেশ আনসার। শুক্রবার সাভারের বিকেএসপিতে শেষ হওয়া এই ডিসিপ্লিনে ১৬টি স্বর্ণ ও একটি রুপা জিতেছে তারা। ১২টি স্বর্ণ, তিনটি রুপা ও ২টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ২টি স্বর্ণ, তিনটি রুপা ও ২টি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

ভারোত্তোলন
নারী অনুর্ধ-৮৭ কেজি ওজন শ্রেণীতে স্ন্যাচ ও ক্লিন এন্ড জার্ক মিলিয়ে ১৩৮ কেজি তুলে সোনা জিতেছেন সেনাবাহিনীর তানিয়া খাতুন। ৮৭ (+) কেজিতে সেনাবাহিনীর নাজনীন আক্তার মুন্নি সেরা হয়েছেন সব মিলিয়ে ১২৯ কেজি তুলে। পুরুষ ১০৯ (+) কেজিতে শ্রেণিতে সেনাবাহিনীর ফরহাদ আলী (মোট ২৬৭ কেজি), ১০৯ কেজি শ্রেণিতে একই দলের আব্দুল্লাহ আল মোমিন (২৬৫ কেজি) তুলে সোনা জিতেছেন।

গলফ
কুর্মিটোলা গলফ ক্লাবে পুরুষ দলগত বিভাগে সেরা হয়েছে এ্যামেচার গলফার মোঃ সাইফুল এবং মোঃ মুন্নায় গড়া সাভার গলফ ক্লাব দল; পারের চেয়ে ৮ শট কম খেলেন দুজনে। মহিলা দলগত বিভাগে পারের চেয়ে এক শট কম খেলে সোনা জিতেন সৈনিক জাকিয়া সুলতানা এবং সৈনিক লিমা আখতারকে নিয়ে গগায় বাংলাদেশ সেনাবাহিনী মহিলা গলফ দল। পুরুষ এককে (গ্রস) কুর্মিটোলা গলফ ক্লাবের সম্রাট শিকদার, পুরুষ একক (নেট) ইভেন্টে একই ক্লাবের লিটন মন্ডল, মহিলা এককে (গ্রস) সেনাবাহিনীর সৈনিক নাসিমা আক্তার ও মহিলা একক (নেট) ইভেন্টে সেনাবাহিনীর সৈনিক জাকিয়া সুলতানা সোনা জিতেছেন।

রোইং
রোইংয়ে নারী-পুরুষ দুই ইভেন্টে সেরা হয়েছে কেরানীগঞ্জের দল। রাজধানীর হাতিরঝিলে পুরুষ ইভেন্টে আলী নগর রোইং ক্লাব আর নারীদের বিভাগে চুনকুটিয়া রোইং ক্লাব সেরা হয়েছে। এ ইভেন্টে পুরুষ বিভাগে নিউ গাজী রোইং ক্লাব ও নারী বিভাগে ইউনিভার্সেল রোইং ক্লাব ব্রোঞ্জ পেয়েছে।

তায়কোয়ানদো
সিনিয়র পুরুষ (অনূর্ধ্ব-৭৪ কেজি) ফাইটিং ইভেন্টে বর্ডার গার্ড বাংলাদেশের মাসুম খান ২০-১৭ স্কোরে বাংলাদেশ সেনাবাহিনীর নাসির পারভেজকে হারিয়ে সোনা জিতেছেন। সিনিয়র পুরুষ অনূর্ধ্ব-৮৭ কেজিতে ফাইটিংয়ে বর্ডার গার্ড বাংলাদেশের মো.রাসেল খানকে ২৫-১৫ স্কোরে হারিয়ে সেরা হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মাসুদ পারভেজ।

হকি
আন্তজেলা ও যুব গেমস চ্যাম্পিয়ন ঝিনাইদহকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ গেমসের মহিলা হকিতে সেরা হয়েছে নড়াইল জেলা দল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনালে নমিতা কর্মকারের একমাত্র গোলে জিতে তারা। ব্রোঞ্জ পদকের ম্যাচে দিনাজপুর জেলার বিপক্ষে ১-০ গোলে জিতে কিশোরগঞ্জ জেলা দল। পুরুষ হকিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সাডেন ডেথে বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়ে সোনা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ সমতায় শেষের পর শুট আউটেও দুই দল তিনটি করে গোল করে। শেষ পর্যন্ত সাডেন থেকে জিতে সেনাবাহিনী। এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ পুলিশ।

জুডো
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পুরুষ অনূর্ধ্ব-৭৩ কেজি ওজন আনসারের নাদিম মোস্তফা, পুরুষ ৭৩(+) কেজিতে বিজিবির আবুল কালাম আজাদ, মহিলা ৫৭ (+) কেজিতে বাংলাদেশ সেনাবাহিনীর তাহমিনা আক্তার লোপা সোনা জিতেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com