শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে জাপান

স্পোর্টস রিপোর্টার:: রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার কলম্বিয়ার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে জাপান। ‘এইচ’ গ্রুপের অন্যতম ফেবারিট দল কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে এশিয়ার দলটি। এশিয়ার কোন দলের দক্ষিণ আমেরিকার কোন দলের বিপক্ষে পেয়েছে প্রথম জয়। দ্বিতীয় রাউন্ডে খেলার যে স্বপ্ন নিয়ে নীল সামুরাইরা রাশিয়ায় পা দিয়েছিল তার শুরুটা হলো দারুণ। গ্রুপে এখন তাদের খেলতে হবে পোল্যান্ড এবং সেনেগালের বিপক্ষে। তাদের বিপক্ষেও ভালো খেলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন এখন দেখতেই পারেন ওসাকা-কাগাওয়ারা।

ম্যাচের পাঁচ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় এশিয়ার প্রতিনিধিরা। আর কলম্বিয়া খাই সবচেয়ে বড় ধাক্কা। তিন মিনিটের মাথায় দারুণ এক আক্রমণ শানে জাপানের তারকা ওসাকা। কিন্তু তার নেওয়া শটনি ফিরিয়ে দেন কলম্বিয়া গোলরক্ষক ওসপানিয়া। তার ফিরতি বল থেকে গোলের লক্ষ্যে শট নেন কাগাওয়া। কিন্তু কলম্বিয়া ডিফেন্ডার সানচেজ তা হাত দিয়ে ফিরিয়ে দেন। বক্সের মধ্যে তার এই কাজে জাপান পায় পেনাল্টি। আর সানচেজ দেখে লাল কার্ড।

এরপর বাকি সময়টা ১০ জনের দল নিয়ে খেলতে হয় কলম্বিয়াকে। তাদের একজন কম নিয়ে খেলার ফায়দা পুরোপুরি নেওয়ার চেষ্টা চালিয়ে যায় জাপান। ম্যাচের ১৩ মিনিটের মাথায় দারুণ এক আক্রমণ করে সামুরাইরা। কিন্তু তা থেকে গোল হয়নি। ২৫ মিনিটে অবশ্য গোল শোধ দেওয়ার সুযোগ পায় কলম্বিয়া। কিন্তু কোন বিপদ হতে দেয়নি জাপান। ৩২ এবং ৩৪ মিনিটে ভালো সুযোগ তৈরি করে লস ক্যাফেটেরোসরা। ৩৪ মিনিটে ফ্যালকাও গোল করার মতোই এক সুযোগ পান কিন্তু তা থেকেও গোল শোধ হয়নি।

তবে তাদেরকে বেশিক্ষণ আটকে রাখতে পারিনি জাপান। প্রথমার্ধের ৩৯ মিনিটেই গোল শোধ করে দেয় কলম্বিয়া। ফ্রি কিক থেকে চোখে লেগে থাকার মতো এক গোল করেন কুইন্টিরো। জাপানের মানব দেয়ালের নিচ দিয়ে বল মারেন এই ফরোয়ার্ড। জাপান গোলরক্ষক ঝাপিয়ে বল নিয়ন্ত্রনে নেন। কিন্তু ততক্ষণে গোল লাইন পেরিয়ে গেছে টেলেস্টার এইটটিন। কলম্বিয়ার ১০ জনের দলের কাছে হতাশার ১-১ সমতায় মাঠ ছাড়ে জাপান।

দ্বিতীয়ার্ধে আরও ধারালো আক্রমণ করতে থাকে জাপান। ম্যাচের ৫১ মিনিটে আক্রমণ করেন ইয়োশিধা। ৫৪ মিনিটে ঢুকে পড়েন ওসাকা। ৫৭ মিনিটে কলম্বিয়া গোলরক্ষক আবার দারুণ এক সেভ করেন। ৬১ মিনিটে এবং ৭২ মিনিটে আবার গোল করতে ব্যর্থ হয় জাপান। কিন্তু জাপানকে ৭৩ মিনিটে আর ঠেকানো যায়নি। হোন্ডার দারুণ ক্রস থেকে হেড দিয়ে গোল করে দলকে লিড এনে দেন জাপানের সেরা তারকা ওসাকা।

ম্যাচের ৬৩ মিনিটে কলম্বিয়া এ ম্যাচে মাঠে নামান দলের সেরা তারকা রদ্রিগেজকে। জয়ের প্রত্যাশায় তাকে মাঠে নামান কোচ। দারুণ কিছু সুযোগ তৈরি করেন এই বায়ার্ন মিউনিখ তারকা কিন্তু গোল করতে পারেননি। শেষমেষ গোল করতে পারেনি রদ্রিগেজ। তবে ৮৮ মিনিটে হলুদ কার্ড খেয়ে এবং ২-১ গোলে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা দলটিকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com