শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

করোনায় আক্রান্ত জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে

স্পোর্টস প্রতিবেদন::

জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডের দেহে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে।

আজ রোববার (১৫ নভেম্বর) সকালে জেমি ডে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নেপালের বিপক্ষে ১৭ নভেম্বর অনুষ্ঠেয় পরবর্তী ম্যাচের ৭২ ঘণ্টা আগে শনিবার নিয়মমাফিক তার করোনা টেস্ট করা হয়। রাতে পাওয়া টেস্টের ফলে জানা যায় তিনি করোনা পজিটিভ।

জেমি ডে জানান, বর্তমানে তিনি আইসোলেশনে আছেন। রোববার পুনরায় তিনি করোনা টেস্ট করাবেন। এই টেস্টের ফল নেগেটিভ এলে তিনি মঙ্গলবার নেপালের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের ডাগআউটে দাঁড়াবেন। আর টেস্টের ফল আবারও পজিটিভ এলে অন্য কোনো কোচ ডাগআউটে দাঁড়াবেন।

গত শুক্রবার নেপালের বিপক্ষে মুজিববর্ষ ফিফা ইন্টারন্যাশনাল সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে জয় পায়। সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার বিকেল ৫টায় মাঠে নামবেন জামাল ভূইয়ারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com