শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের একযুগ পূর্তি উৎযাপন

ত্রিশাল (ময়মনসিংহ)প্রতিনিধি:

বিভিন্ন কর্মসূচির মধ্যদিকে শনিবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক যুগ পূর্তি উৎসব উদযাপিত হয়েছে।

সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

পরে মন্ত্রী মোস্তাফা জব্বার ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়।

দুপুরে ‘গাহি সাম্যের গান’ মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার। আলোচনা সভায় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ইমেরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, দুর্নীতি দমন কমিশনের সচিব শামসুল আরেফিন, প্রখ্যাত চলচ্চিত্র ও টেলিভিশন ব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রধান তদন্ত কর্মকর্তা আবদুল হান্নান খান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন, আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের মহাসচিব রাশেদুল হাসান শেলী, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান নূরুজ্জামান মুন্না এবং ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম গালিব খান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com