শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের উন্নতি, সোমবার কেবিনে স্থানান্তর

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের ক্রমেই উন্নতি হচ্ছে। তিনি চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সাথে স্বাভাবিক কথা বলছেন। আগামীকাল সোমবার তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে।

রোববার (১০ মার্চ) মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সিঙ্গাপুর-এ চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানান।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি জনাব কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান।

এ সময় সেতুমন্ত্রীর সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমসহ সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com