শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন।
আজ রোববার সকাল সাড়ে ৭টায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র, আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ জানান, ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কখন নেয়া হবে তা নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্সে উপর। সেই প্রস্তুতি চলছে। ওবায়দুল কাদেরের স্ত্রী সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন।
কার্ডিওলজি বিশেষজ্ঞ সৈয়দ আলী আহসান বলেন, ওবায়দুল কাদেরের এনজিওগ্রাম করা হয়েছে। এরই মধ্যে ৩টি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটি ওপেন করা হয়েছে। সকালের চেয়েও এখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি এখনও সংকটাপন্ন, ৭২ ঘন্টা না গেলে কিছু বলা যাবে না।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে বিএসএমএমইউতে ভর্তি করা হয় ওবায়দুল কাদেরকে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।