শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

ওজিলের পাশে সানিয়া মির্জা

স্পোর্টস ডেস্ক:: বর্ণবেষম্যের অভিযোগ এনে জার্মানি জাতীয় দল থেকে অবসর নেয়া মেসুত ওজিলের পাশে দাঁড়ালেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা।

সোমবার সানিয়া ওজিলের সেই দীর্ঘ বিবৃতি তুলে দিয়ে লেখেন, ‘একজন অ্যাথলেটের জন্য এটা দুঃখের দিন। তার থেকেও বড় একজন মানুষের জন্য। মেসুত ওজিল, আপনি বর্ণবৈষম্যের কথা বলেছেন, কোনো অবস্থাতেই যা মেনে নেয়া যায় না। যদি এটা সত্যি হয়, তাহলে তা হবে খুবই দুর্ভাগ্যজনক।’

বিশ্বকাপে জার্মানি অনেক আগেই ছিটকে গিয়েছিল। এবার বিশ্বকাপটা ভালো যায়নি জার্মানির। রোববার ওজিল জানান, জার্মান ফুটবল সংস্থা তার সঙ্গে যে ব্যবহার করেছে তারপর আর দেশের জার্সিতে তার পক্ষে খেলা সম্ভব নয়। বিশ্বকাপে হারের সব দায় তার ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। তিনি বলেছেন, ‘দল জিতলে আমি জার্মান আর হারলে আমি অনুপ্রবেশকারী। একথা বারবার শুনতে হয়েছে।’ ওয়েবসাইট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com