শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

এমপি হচ্ছেন মেননপত্নী

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন শিরিনা নাহার লিপি।

সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা থেকে শিরিনা নাহার লিপিকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে টাঙ্গাইল থেকে মমতা নেহা লাভলীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি যুব মহিলা লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক।

এর আগে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে মোট ৪৩ জনকে মনোনয়ন দিয়েছিল। খুলনা থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন পান শিরিনা নাহার লিপি। তালিকায় লিপির নাম থাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনে গতকালই ৪৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ সংসদে প্রতিনিধিত্বকারী অন্যসব রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের জোটের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে প্রতিদ্বন্দ্বী না থাকায় আগামী ১৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এই ৪৯ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বাইরে ওয়ার্কার্স পার্টি ও স্বতন্ত্র একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- ওয়ার্কার্স পার্টির সভাপতি সভাপতি রাশেদ খান মেননের স্ত্রী লুৎফুন নেসা খান।

অন্যজন স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম। তিনি লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সাংসদ মোহাম্মদ শহিদ ইসলামের স্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com