বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

এবারে টোকিও অলিম্পিকে এ্যাথলেটদের জন্য কড়া নিয়ম, না মানলে সোজা বহিষ্কার

স্পোর্টস রিপোর্টার, একুশের কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : এবারে টোকিও অলিম্পিকে নিয়ম না মানলে সোজা বহিস্কার, জানিয়ে দিল অলিম্পিক কমিটি। কোভিড নিয়ম না মানলে শুধু এ বারের মতো গেমস ভিলেজ থেকে নয়, ভবিষ্যতের অলিম্পিকেও জায়গা হবে না। টোকিয়ো অলিম্পিক শুরু হওয়ার পাঁচ সপ্তাহে আগে অংশ নিতে চলা সমস্ত এ্যাথলেটদের এই হুঁশিয়ারি দিল উদ্যোক্তারা। এই বিষয়ে ৭০ পাতার একটি ‘রুল বুক’ প্রকাশ করেছে অলিম্পিক কমিটি। সেই বইতে সমস্ত নিয়ম তুলে ধরা হয়েছে। জাপান এমনিতেই করোনা আতঙ্কের মধ্যে ভুগছে। দেশের একাধিক মানুষ অলিম্পিক আয়োজনের বিপক্ষে। তাই আরও বেশি সাবধানতা অবলম্বণ করছেন উদ্যোক্তারা।

এই বিষয়ে অলিম্পিকের পরিচালক পিয়েরি ডুকেরেই বলেছেন, “নিয়ম সবার জন্য সমান। আর তাছাড়া কোভিড আতঙ্কের মধ্যে অলিম্পিক আয়োজন করা হচ্ছে বলেই এত নিয়ম পালন করা হবে। আর সেই নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে। খেলার মাঠে কিন্তু নিয়ম মেনে ম্যাচ পরিচালনা করা হয়। তাই খেলোয়াড়রা নিয়মের গুরুত্ব জানেন। তাই আশা করি সবাই আমাদের সাহায্য করবেন।”

সেই ১৯৮৮ সাল থেকে অলিম্পিকে কন্ডোমের ব্যবহার শুরু হয়েছে। এ বার গ্যালারিতে থাকা দর্শকরা তাদের প্রিয় এ্যাথলিটদের উৎসাহ দেওয়ার জন্য শুধু হাততালি দিতে পারবেন, করা যাবে না। অলিম্পিক কমিটির দাবি চিৎকার না করলে গ্যালারিতে পাশাপাশি বসে থাকার সময়ও সংক্রমণের ঝুঁকি কমবে।

গেমস ভিলেজের খাবারের জায়গায় সব এ্যাথলেটরা আড্ডা দেন। একে অপরের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়। তবে এ বার নিয়ম কিন্তু বেশ কঠিন। এ্যাথলিটদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে দল বেধে নয়, ডাইনিংয়ে একা খেতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com