শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

এনজিও’র ব্যুরো বাংলাদেশ হাটগোপালপুর শাখার ম্যানেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর ব্যুরো  বুবাংলাদেশ এনজিও’র শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিময়ের অভিযোগ উঠেছে। তার এই অপকর্মের কারণে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে চাঁপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পোড়াবাকড়ি গ্রামের রেহানা খাতুন, হেনা খাতুনসহ কয়েকজন অভিযোগ করেন, তার স্বামী একজন প্রবাসী। গরুর ফার্ম করার জন্য স্বামীর ভিসার কাগজসহ প্রয়োজনীয় কাগজপত্র ওই শাখায় জমা দেন। ১ মাসের মধ্যে ঋণ দেওয়ার কথা থাকলেও নানা অজুহাত দেখিয়ে প্রায় ৩ মাস ঘুরাচ্ছেন। সর্বশেষ তাকে ঋণ নিতে হলে ১০ হাজার টাকা ঘুষ দিতে হবে বলে দাবী করেন ম্যানেজার রফিকুল ইসলাম। বুরে‌্য বাংলাদেশ ওই শাখার একাধিক সদস্য অভিযোগ করেন, ম্যানেজার শাখায় যোগদানের পর থেকে সদস্যসহ সকলের সাথে খারাপ আচরণ করেন। কারণে, অকারণে সদস্যদের গালি-গালাজ করেন। এছাড়াও কেন সদস্য তাকে ঘুষ না দিয়ে ঋণ নিতে পারেন না। গরীর-অসহায়দের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে দিনের পর দিন ওই কর্মকর্তা তার ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। ঋণ না পাওয়ার ভয়ে কেউ তার বিরুদ্ধে কথা বলতে শাসন পাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই শাখার এক কর্মকর্তা বলেন, ম্যানেজারের খারাপ ব্যবহার আর ঘুষ বাণিজ্যের কারণে এই শাখায় সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে এ শাখা থেকে নিজের সদস্য পদ বাতিল করার কথাও বলেছেন। এ ব্যাপারে বুরে‌্য বাংলাদেশ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভূগীরা। বুরে‌্য বাংলাদেশ এই শাখার পুর্বের ম্যানেজারবৃন্দ সদস্যদের সাথে এমন আচরণ করেন নি। বর্তমান ম্যানেজারের কারণে ওই সংস্থাটির সুনাম ক্ষুন্ন হচ্ছে বলেও অনেক সদস্য অভিযোগ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, সদস্য রেহানা ও হেনা খাতুনের ঋণ দিলে তারা ঋণের টাকা অন্য কাউকে দিয়ে দিতে পারে এই কারণে আমি তাদের ঋণ দিই নি। ঘুষ নেওয়ার কথা তিনি অস্বীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com